বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাজীপুরের রিসোর্টগুলোতে হচ্ছেটা কী?

Rangamati-Resort-Gazipurগাজীপুর জেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা রিসোর্ট ও পিকনিক স্পটগুলোর বেশিরভাগের বিরুদ্ধেই নানা ধরনের অভিযোগ ওঠা শুরু হয়েছে। স্যুটিং, পিকনিক ও অনুষ্ঠানের নামে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিনের। ৫০ হাজার থেকে শুরু করে লাখ টাকায় ভাড়া নিয়ে রাতভর চলে নাচ, গান আর মাদকের আসর। বিভিন্ন ধনীর দুলালী থেকে শুরু করে সমাজের অনেক বিত্তশালীরা যোগ দেন এসব আসরে।

স্থানীয়দের অভিযোগ, সারা বছরই ডিজে পার্টির নামে চলে অশ্লীল নৃত্য, নারী ব্যবসা ও মাদকের আসর। প্রশাসনকে মোটা অঙ্কের মাসোহারা দিয়ে গভীর রাত পর্যন্ত চলে মাদক ও নারীর আসর।

এছাড়া দিনের বেলায়ও সাধারণের পাশাপাশি অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে স্কুল কলেজ ও ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ওই বিনোদন কেন্দ্রের বিভিন্ন কটেজের কক্ষ ভাড়া নিয়ে নির্বিঘ্নে লিপ্ত হয় অসামাজিক কার্যকলাপে। ঢাকা থেকে ভাড়া নিয়ে এ বিনোদন কেন্দ্রটিতে নির্বিঘ্নে চলে নানা ধরনের অসামাজিক কার্যক্রম।

এ ধরেনর একটি রিসোর্ট হল কালিয়াকৈরে অবস্থিত ‘রাঙ্গামাটি রিসোর্ট’। স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েও এ অবৈধ কার্যক্রম বন্ধ করা যায়নি। বিনোদন কেন্দ্রটি এখন যৌনপল্লীতে পরিণত হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে এ রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নারী পুরুষকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতেও ‘রাঙ্গামাটি রিসোর্ট’ থেকে অসামাজিক কার্যকলাপ পরিচালনা ও জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে সাতজন ওই রিসোর্টের কর্মচারী, সাতজন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। তাদের শুক্রবার বিকেলে গাজীপুর জেলা আদালতে পাঠানো হয়।

গাজীপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, রাঙ্গামাটি রিসোর্টে আসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসামাজিক কার্যকলাপ পরিচালনা ও সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে আটক করা হয়। তিনি আরে জানান, রির্সোটের মালিক ও ম্যানেজার পলাতক রয়েছে। এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

 আরও পড়ুন: গাজীপুরের রিসোর্টে লাশ

 

 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *