বুধবার ৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার নামে ভারতীয় জাল ভোটার কার্ড

sheikh-hasina-Indian-Voter-Cardশেখ হাসিনার ছবি ও তার স্বামীর পরিচয় ব্যবহার করে ভারতের কর্নাটক রাজ্যে একটি জাল ভোটার আইডি কার্ডের সন্ধান মিলেছে। ভারতের ‘ইন্ডিয়া টুডে’ টিভি এটি নিয়ে এক সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। এর শিরোনাম করা হয়েছে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কর্নাটকের পৌর নির্বাচনে ভোট দেবেন?’

ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বাস করুন আর নাই করুন বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী কর্নাটক পৌর নির্বাচনে ভোট দিতে পারেন। কারণ কর্নাটকে একটি ভোটার আইডি কার্ড পাওয়া গেছে যেখানে শেখ হাসিনার ছবি, তার নাম ও স্বামীর নামও রয়েছে। শুধু শেখ হাসিনার বাসস্থান উল্লেখ করা হয়েছে ব্যাঙ্গালুরের থানিসান্দ্রা এলাকায়। তার জন্ম তারিখ লেখা হয়েছে ১৯৯২ সালে।

তবে কর্নটকের স্বরাষ্ট্র মন্ত্রী কে জে জর্জ বলেছেন, এটি সঠিক কোনো আইডি কার্ড নয়। ইলেকশন কমিশনের ভুল এটি। বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। এধরনের আইডি কার্ড এমন এক সময়ে পাওয়া গেল যখন একদিন পরেই ওই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন